আরও পড়ুন:
সোমবার থেকে অচল হয়ে পড়েছে নর্থ আইল্যান্ডে সড়ক যোগাযোগেরও বড় অংশ। যানবাহনের ওপর এবং সড়কের বিভিন্ন অংশে শেকড় উপড়ে পড়েছে গাছপালা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৩০ হাজার স্থাপনা। বন্ধ অসংখ্য স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান।
পানিবন্দি বিপুলসংখ্যক বাড়িঘর। মঙ্গলবার সাউথ আইল্যান্ডের পূর্ব উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে এবং ভারী বষ্টি হবে বলে আভাস আবহাওয়া বিভাগের।





