তবে কোপা দেলরের সেমিফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হারের পর এ ম্যাচটি বার্সেলোনার জন্য ছন্দে ফেরার উপলক্ষও। সবশেষ ম্যাচের বিবর্ণতা ঝেড়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে জিরোনার বিপক্ষে জ্বলে ওঠার দিকেই এখন মনোযোগ বার্সেলোনা কোচের।
আরও পড়ুন:
লিগ টেবিলে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মার্কাস র্যাশফোর্ডকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কোচ ফ্লিক।





