ময়মনসিংহ-৪ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান মাত্র ৪৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন এ নির্বাচনে। দল ছাড়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দল থেকে বেড়িয়ে স্বাধীনভাবে মানুষের সঙ্গে মিলেমিশে নতুনভাবে রাজনীতি করতে চান তিনি।
আরও পড়ুন:
এরই মধ্যে তার পদত্যাগ পত্র দলীয় কার্যালয়ে পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে মোস্তাফিজুর রহমান গণসংহতি আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে ২০২১ সাল থেকে ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি।





