নিহত ভ্যানের যাত্রী কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪৫)। আহত অবস্থায় ভ্যান চালককে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তামে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ জানায়, মাইক্রোবাসটি যমুনা সেতু থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় একটি ভ্যান সড়ক পারাপারের সময় সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক নিশ্চিত করেছেন।





