Recent event

১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে একসঙ্গে কাজ করবে: হামিদুর রহমান

হামিদুর রহমান আযাদ
হামিদুর রহমান আযাদ | ছবি: এখন টিভি
0

নির্বাচনের পরেও ১১ দলীয় ঐক্য জোট সংসদ ও সংসদের বাইরে একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, রাতের আধারে ইসি গেজেট প্রকাশ করেছে। আমাদের যেসব আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইসিকে সেসব আসনে ভোট পুনর্গণনার আহ্বান জানানো হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা হচ্ছে, অন্ধকার যুগের হত্যার রাজনীতি জামায়াতে ইসলামী চায় না। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দা থেকে বের হয়ে আসতে হবে, নিরাপত্তা দিতে হবে না হলে আন্দোলনে নামবে জনতা। আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে।’

সবশেষে তিনি বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে আমাদের। সংসদে গঠনমূলকভাবে শক্তিশালীভাবে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।’

এসএস