বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন:
দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোটের রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।
এর আগে, নির্বাচনের ফল আসার পর গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন নিয়ে সেখানে দফায় দফায় বৈঠক করেন তিনি।





