Recent event

ময়মনসিংহের ১১টি আসনে জয় পেয়েছেন যারা

ময়মনসিংহের ১১টি আসনে জয় পেয়েছেন যারা
ময়মনসিংহের ১১টি আসনে জয় পেয়েছেন যারা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১১টি আসনের মধ্যে আটটিতেই জয় পেয়েছে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রার্থীরা। এছাড়া একটি করে আসন পেয়েছে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিশ। আর একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের আসনগুলোর ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচিতরা জেলা প্রশাসকের কাছ থেকে সরকারি ফলাফল গ্রহণ করেন।

ময়মনসিংহে আসনভিত্তিক নির্বাচনের ফলাফল

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল এক লাখ আট হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ এক হাজার ৯২৬ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ প্রতীক নিয়ে বেসরকারিভাবে এক লাখ ৪৪ হাজার ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।

আরও পড়ুন:

ময়মনসিংহ -৩ (গৌরীপুর): এই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ঘোড়া’ প্রতীকে আহম্মেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৮৯১ ভোট পেয়ে। আর এক লাখ ৬৯ হাজার ৫৮০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কামরুল আহসান এমরুল।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): এই আসনে বিএনপি মনোনীত প্রতীকের প্রার্থী জাকির হোসেন বাবলু এক লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এদিকে এক লাখ ৮৭৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): এখানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন পেয়েছেন ৭৫ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আখতার সুলতানার ফুটবল প্রতীকে পড়েছে ৫২ হাজার ৬৬৯ ভোট।

আরও পড়ুন:

ময়মনসিংহ-৭ (ত্রিশাল): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন ৯৮ হাজার ৫৭৯ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আসাদুজ্জামান সোহেল ৮২ হাজার ৯৬২ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এক লাখ সাত হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৪৫ হাজার ৭৯১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এলডিপির প্রার্থী অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল।

ময়মনসিংহ-৯ (নান্দাইল): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এ কে এম আনোয়ারুল হক চাঁন পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট।

আরও পড়ুন:

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ৭৪ হাজার ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) এবি সিদ্দিকুর রহমানের ‘হাঁস’ পেয়েছে ৬৬ হাজার ৪২৪ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা): বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এক লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।

এসএস