ঘোষিত ফল অনুযায়ী, অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেলেও কয়েকটি আসনে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।
চট্টগ্রামের আসনগুলোতে জয়ী হয়েছেন যারা,
চট্টগ্রাম-১ (মীরসরাই): এ আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন এক লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): এ আসনে বিএনপির সরোয়ার আলমগীর এক লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতের মোহাম্মদ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): এ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা পোস্টাল ভোটসহ ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের আলাউদ্দীন সিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।
আরও পড়ুন:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক): এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এক লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। জামায়াতের মো. আনোয়ার ছিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): এ আসনে বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এক লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (রিকশা) পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।
চট্টগ্রাম-৬ (রাউজান): এই আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এক লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): আসনটিতে বিএনপির হুমাম কাদের চৌধুরী এক লাখ এক হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): এই আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নিজের বিজয় নিশ্চিত করেছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৭৩৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি): এ আসনে বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান এক লাখ নয় হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। জামায়াতের ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।
আরও পড়ুন:
চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, ডবলমুরিং, পাহাড়তলী): এ আসনে বিএনপির সাঈদ আল নোমান এক লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়েছেন। জামায়াতের মুহাম্মদ শামসুজ্জমান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম-১১ (ডবলমুরিং, বন্দর): আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী এক লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। জামায়াতের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট।
চট্টগ্রাম-১২ (পটিয়া): আসনে বিএনপির এনামুল হক এনাম এক লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা, কর্ণফুলী): আসনটিতে বিএনপির সরোয়ার জামাল নিজাম এক লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।
আরও পড়ুন:
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া): এই আসনে বিএনপির জসিম উদ্দিন আহমদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এলডিপির অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। এখানে ভোটের ব্যবধান মাত্র এক হাজার ২৬টি।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া, সাতকানিয়া): এ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী এক লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়েছেন। বিএনপির নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): আসনে জামায়াতের মাওলানা জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।





