Recent event

বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

তারেক রহমান ও আনওয়ার ইব্রাহিম
তারেক রহমান ও আনওয়ার ইব্রাহিম | ছবি: সংগৃহীত
0

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপি ও তার চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) তার নিজের ভেরিফাইয়েড এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে তিনি লেখেন, এটি গণতন্ত্রের বড় জয়; বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করে ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে।

আরও পড়ুন:

তিনি পোস্টে আরও লেখেন, বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকেও কৃতজ্ঞতা জানিয়েছেন।

মালয়েশিয়া নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলে জানান তিনি।

এএম