চট্টগ্রাম-১১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম-১১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২১ ভোট। এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন। আর নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন আর হিজরা ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।