.
বান্দরবানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বান্দরবানে তিনি মোট ভোট পেয়েছেন ৭৮ হাজার ১৪৭ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সূজাউদ্দীন পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।
,
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: বান্দরবান (৩০০ নং আসন)
| প্রার্থীর নাম | দল / প্রতীক | প্রাপ্ত ভোট |
| সাচিং প্রু (বিজয়ী) | বিএনপি (ধানের শীষ) | ৭৮,১৪৭ |
| আবু সাঈদ মো. সূজাউদ্দীন | এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) | ১৩,৭০২ |
ভোটার বিন্যাস: বান্দরবান পার্বত্য জেলা
| পুরুষ ভোটার | নারী ভোটার | মোট ভোটার |
| ১,৬১,৭৭৫ জন | ১,৫৩,৬৪৭ জন | ৩,১৫,৪২২ জন |