Recent event

প্রথমবার অংশগ্রহণেই তারেক রহমানের ‘দুইয়ে দুই’

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়। এবারই তার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ।

বগুড়া-৬ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

আরও পড়ুন:

এছাড়া ঢাকা-১৭ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৭২ হাজার ৬৯৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস. এম. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬, আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন। এদিকে ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, যাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন ও নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন।

এসএইচ