Recent event

নেত্রকোণা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বাবর

মো. লুৎফুজ্জামান বাবর
মো. লুৎফুজ্জামান বাবর | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বড় ব্যবধানে নিকটতম প্রার্থীর থেকে এগিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এই সংসদীয় আসনের মোট ১৫০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৬৭ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩৪৩ ভোট।

নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদারের চেয়ে ১ লাখ ১৯ হাজার ৮২৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। আর মাত্র একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলে বিশাল ভোটের ব্যবধানে তাকে বিজয় ঘোষণা করা হবে।

এছাড়াও পোস্টাল ব্যালটের মাধ্যমে লুৎফুজ্জামান বাবুর ভোট পেয়েছেন ১ হাজার ৬৩৪ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

নির্বাচন কমিশন আপডেট: ১৪৯/১৫০ কেন্দ্রের ফলাফল
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
মো. লুৎফুজ্জামান বাবর (বিপুল ব্যবধানে এগিয়ে) বিএনপি (ধানের শীষ) ১,৫৯,১৬৭
আল হেলাল তালুকদার জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ৩৯,৩৪৩

পরিসংখ্যান একনজরে
বিজয় ব্যবধান পোস্টাল ব্যালট (বাবর) বাকি কেন্দ্র মোট কেন্দ্র
১,১৯,৮২৪ ভোট ১,৬৩৪ ভোট ১ টি ১৫০ টি

এফএস