সিইসি বলেন, ‘যেটুকু হয়েছে অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি, সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। নির্বাচনের মতো রেজাল্ট দেয়ার ক্ষেত্রেও আমরা নিরপেক্ষ থাকতে চাই, কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বচ্ছ একটি নির্বাচনের চেষ্টা করেছি। অতীতের মতন সন্দেহজনক কোনো কারসাজি হয়নি। আমাদের কষ্ট সার্থক হয়েছে বলে মনে করি। এদেশের নির্বাচনি ইতিহাসে যে কোনো মানদণ্ডে এটি ভালো নির্বাচন।’





