Recent event

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলী
৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলী | ছবি: সংগৃহীত
1

জাতীয় ত্রয়োদশ নির্বাচনের আগেই চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) বদলী পূর্বক পদায়ন করা হয়েছে। গত (সোমবার, ৯ ফেব্রুয়ারি ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলী ও পদায়নের আদেশ জারি করা হয়।

বদলী পূর্বক পিএসরা হলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের একান্ত সচিব এ কে এম  তাজকির-উজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন:

এছাড়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপ-সচিব পদে বদলী পূর্বক পদায়ন করা হয়েছে।

নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আল-হোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপ-সচিব পদে বদলী পূর্বক পদায়ন করা হয়েছে।

জেআর