Recent event

৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

এই তিন আসন হলো-কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‎প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন জোটের প্রতিনিধিদল।

এনএইচ