Recent event

এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা দেখিনি: ইইউ পর্যবেক্ষক

ইইউ পর্যবেক্ষক পিটার
ইইউ পর্যবেক্ষক পিটার | ছবি: এখন টিভি
0

এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়েনি বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পিটার। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) শরীয়তপুরে কয়েকটি আসন পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে কয়টি কেন্দ্র ঘুরেছি এখন পর্যন্ত আমরা অপ্রীতিকর কোনো ঘটনা দেখিনি। আর বাংলাদেশের সবকটি জেলার পর্যবেক্ষণ শেষে, আমরা সর্বশেষ পরিস্থিতি জানাতে পারব, কেমন ছিল এবার নির্বাচনের পরিবেশ।

আরও পড়ুন:

এসময় পিটার বলেন, এলাকাটিতে আমরা কিছু সেন্টার পরিদর্শন করেছি। বাংলাদেশে আমরা ৬৪ জেলায় ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক কাজ করছি। তবে একটি জেলার পর্যবেক্ষণ দেখে বাংলাদেশের সব জেলার ভোটের পরিবেশ পরিস্থিতি জানানো সম্ভব না।

উল্লেখ্য, শরীয়তপুরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পিটার। পিটার অস্ট্রিয়ার অধিবাসী। তার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের আরও একজন নারী সদস্য ছিলেন। দুপুর ১ টা ৩০ মিনিটে তারা শরীয়তপুর ২ আসনের নড়িয়া উপজেলার ১ নং মাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এরপর তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন।

ইএ