Recent event

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সাথে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়াও একজন ভোটারের সাথে আসা আমেনা খানম (১৩) শিশু নামে একজন আহত হয়েছে।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘সকাল নয়টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছিল। এসময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ভোটকেন্দ্রে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিন জন আহত হয়েছে। এছাড়াও বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।’

ইএ