সকাল ৮টায় নগরীর রুপাতলী এলাকার রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘মানুষের দীর্ঘ অপেক্ষার পর যে কাঙ্ক্ষিত ভোট হচ্ছে, সে ভোট যাতে ভোটাররা ভালোভাবে দিতে পারেন, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো থাকলেও চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩৩টি।
অন্যদিকে, বরিশাল-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৬টি।





