Recent event

নিরপেক্ষ নির্বাচন উপহারে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে: মেজর ইফতেখার

মেজর ইফতেখার হাসান
মেজর ইফতেখার হাসান | ছবি: সংগৃহীত
1

আগামী ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হাসান।

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার বাইদা বস্তিতে যৌথ পেট্রলিং কার্যক্রম শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ইফতেখার হাসান বলেন, যৌথ পেট্রলিংয়ের মাধ্যমে নির্বাচন সম্পর্কে জনগণকে অভয় দেয়া হচ্ছে।’

নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

এছাড়া, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী ভোটকেন্দ্র ও এর আশপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিঅ্যাকশন টীম প্রস্তুত রাখা, মোবাইল পেট্রলিং, চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এফএস