জানা গেছে, রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় প্রতিটি বহরে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ব্যালটগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুন:
এ বিষয়ে রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘এরইমধ্যে জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়।’
তিনি বলেন, ‘আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। তবে রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।’
রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ‘ব্যালট পরিবহন ও সংরক্ষণসহ পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’—বাসস




