Recent event

বেনাপোল বন্দরে জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

মাদকসহ আটক ট্রাক চালক
মাদকসহ আটক ট্রাক চালক | ছবি: এখন টিভি
0

বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে। পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ১ হাজার ৬০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।’

আরও পড়ুন:

আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।

এফএস