Recent event

উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, যৌথ অভিযানে উত্তর বাড্ডা এলাকা থেকে একটি রাইফেল, সাতটি পিস্তল ও তিনটি রিভলবার উদ্ধার করা হয়। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে, যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিচালিত অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিন রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

এনএইচ