বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আজ

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
1

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির মিডিয়া সেল জানিয়েছে, আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠানের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, বিএনপির এবারের ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব-ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানিসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেয়া হয়েছে।

নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে দাবি দলটির।

আরও পড়ুন:

এদিকে আগামীকাল উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আর আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের সামনে দলটির চূড়ান্ত নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এফএস