আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, ‘চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।’
আরও পড়ুন:
এদিকে, ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই মাজেদ আলী বলেন, ‘আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০ থেকে ৩০ জন। তাদেরকে যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি।’
তিনি বলেন, ‘আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছে।’





