Recent event

নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার প্রচারণা ‘অসৎ উদ্দেশ্যপ্রসূত’: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার | ছবি: সংগৃহীত
0

নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে উপ-প্রেস সচিব লেখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন প্রচারণার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা এ ধরনের কথা ছড়াচ্ছে, তারাই কয়েক দিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার চেষ্টা করেছিল। এখন নির্বাচন সময়মতো হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব হাজির করছে।

আরও পড়ুন:

তিনি আরও লেখেন, এ ধরনের অসৎ প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যা দুঃখজনক। বাস্তবে এসব বিভ্রান্তির কোনো ভিত্তি নেই।

আবুল কালাম আজাদ মজুমদারের স্পষ্ট বার্তা, নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে।

এনএইচ