আজ (মঙ্গলবার) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যতই অপপ্রচার হোক না কেন নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বলছেন নির্বাচন হবে না, তারা আগে থেকেই দেশের বাহিরে।’ যে কারণে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি সকল ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আহবান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মক ভোট কেন্দ্রে নির্বাচনি ব্যবস্থা, ভোট প্রদান, গণনা ও মব তৈরির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দৃশ্য পরিদর্শন করেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা জেলা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





