Recent event

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল; ২৪ ঘণ্টার মধ্যে আইডি হ্যাকের ব্যাখ্যা দাবি

জামায়াত প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
জামায়াত প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে | ছবি: সংগৃহীত
0

বঙ্গভবনের মেইল থেকে জামায়াত আমিরের আইডি হ্যাকের জন্য ভাইরাস পাঠানোর অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে এর ব্যাখ্যা দাবি করেছে জামায়াত।

আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনের সামরিক সচিবের কাছে আইডি হ্যাক এবং ভাইরাস পাঠানো মেইল সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করে এ কথা জানান জামায়াতের প্রতিনিধিদল।

আরও পড়ুন:

বিকেল ৫ টার কিছু আগে বঙ্গভবনে প্রবেশ করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ৪ সদস্য। বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেকের বৈঠক হয় তাদের। 

পরে জামায়াত প্রতিনিধিদলের মুখপাত্র ইঞ্জিনিয়ার সিরাজুল জানান, তারা রাষ্ট্রপতির প্রেস সচিবকে ধাপে ধাপে ব্যাখ্যা করেছেন, জামায়াত আমিরের মেইলসহ তাদের বিভিন্ন শাখার মেইলে কী করে বঙ্গভবনের একটি মেইল থেকে ম্যালওয়্যার ভাইরাস পাঠানো হয়েছে।

তারা অভিযোগ করেন, মেইল ব্যবহারকারী কর্মকর্তার বিরুদ্ধে এখনও ব্যবস্থা গ্রহণ করা হয় নি। জামায়াতের বিশেষজ্ঞ দলটি আন্তরিকভাবে বিষয়টি তদন্ত করছেন বলেও জানান তারা।

এএম