জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিথ্যা ছেড়ে দিলে এবং প্রতিশ্রুতি রক্ষা করলে সমাজের অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) মিরপুরে নিজ নির্বাচনি আসনে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গদিতে বসলেই প্রধানমন্ত্রী হবো, রাজা-বাদশা হবো সেটা নয়, আমরা চাই মানুষকে তার যোগ্য সম্মানটা দিতে।’
নারী প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যে জাতি মায়ের জাতিকে সম্মান করে তারা সৌভাগ্যবান। যারা করে না তারা হতভাগা। মা মানেই গৃহবন্দী নয়। রসুলের স্ত্রী গণও ব্যবসায়ী, শিক্ষক ছিলেন।’