আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ‘গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে যাতে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জীবনযাপন করতে পারে তার লড়াই অব্যাহত আছে। গণভোট তারই অংশ। গণভোটে এমন কিছু নেই যা সাধারণ মানুষ বুঝতে পারবেন না।
আরও পড়ুন:
বাংলাদেশের মানুষ গণভোটে হ্যাঁ বলতে প্রস্তুত হয়ে আছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, ‘সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে সাংবিধানিক কাঠামোয় পিএসসি স্বাধীন করতে হবে। গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশন বিরোধী দল দমন কমিশনে পরিণত করা হয়েছিল। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে।’





