এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘অন্যরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তার আচরণ ছিলো স্পষ্ট। তিনি কোনো একটা পক্ষের প্রতি বায়াস্ট।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বিভিন্ন যায়গায় ১১ দলীয় জোটের নারী কর্মীসহ কর্মীদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। বিএনপি আচরণ বিধি লঙ্ঘন করে ভোটারদের লোভ দেখাচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হবে।’
তিনি বলেন, ‘যেসব অস্ত্র দিয়ে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেসব অস্ত্র হাত বদল হয়েছে। সে অস্ত্র দিয়ে নানারকম হুমকি-ধমকি দেয়া হচ্ছে।’





