তিনি বলেন, ‘বিএনপি জোটের শরিকরা দেশ পরিচালনার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে ভোট চাইতে এসেছে। তবে তারা নতুন করে আবার আমাদের কী দেবে? ওই জোটের সঙ্গে এ বিষয়ে নতুন করে আলোচনারও আর কোনো সুযোগ নেই, দরকারও নেই।’
এছাড়া জামায়াতকে উদ্দেশ করে বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির পরিষ্কার বলেছেন, তারা শরিয়া ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবেন না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে।’
রেজাউল করিম বলেন, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল পুরনো নীতির বাহিরে নতুন করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বর্ণের দেশে রূপান্তর করবো। সেই আশা বাস্তবায়ন করতে দেয়নি একটি স্বার্থান্বেষী মহল। সেই স্বার্থান্বেষী মহল ক্ষমতায় যাওয়ার জন্য প্রচলিত নিয়মেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন।’
জনসভায় কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের দলের মনোনীত প্রার্থী সেলিম মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





