
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: মুফতি রেজাউল
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে দলটির আমির মুফতি রেজাউল করিম দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

পুশইন করে ভারত মানবতাবিরোধী কাজ করছে: রেজাউল করিম
পুশইন করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতাবিরোধী কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।

একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর
বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

দেখা করতে ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সিদ্ধেশ্বরী রোডের রূপায়ণ স্বপ্ন নিলয়ে পৌঁছেছেন।

রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি থাকলে প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য অর্জিত হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য অর্জিত হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে এ ভাষণ প্রচার করা হয়।

দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অপর পাল্লা গোপনে ভারত: রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই।

জামায়াত জোটে ইসলামী আদর্শ-ঐক্যের অভাব, তাই সম্পর্ক ছিন্ন করেছি: রেজাউল করীম
৩০ দফা মৌলিক ইশতেহার ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা সময়ে তিনি এ কথা বলেন।

পাবনায় নির্বাচন সামনে রেখে একমঞ্চে জনগণের মুখোমুখি প্রার্থীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এ প্রতিপাদ্যে পাবনা-৫ (সদর) আসনের প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন।

বিএনপি-জামায়াতের কাছে মানুষের পাওয়ার আশা নেই: রেজাউল করিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে দেশের মানুষের নতুন করে কিছু পাওয়ার আশা নেই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা লাকসাম স্টেডিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেছেন, গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত। তিনি বলেন, ‘আমরা ভারত ও আমেরিকার ইনসাফ দেখেছি; ওই ইনসাফ বাংলার মানুষ, আমরা আর দেখতে চাই না।’

গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি: রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি, উল্টো হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে।