Recent event

নাটোরের সিংড়ায় এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

কার্যালয়ে পড়ে থাকা ভাঙা চেয়ার
কার্যালয়ে পড়ে থাকা ভাঙা চেয়ার | ছবি: এখন টিভি
1

নাটোরের সিংড়ায় হামলা চালিয়ে এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও ২ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (রোববার, ১ ফেব্রয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, গতকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি ক্যাম্পে খিচুরি ভোজের আয়োজন করা হয়।

এসময় স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে এনসিপি কর্মীদের তর্কবিতর্ক হয়। পরে বিএনপিকর্মীরা এনসিপির কর্মীদের পিটিয়ে তাদের নির্বাচনি কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এসময় তাদের মারধরে আহাদ ও সুলতান নামে ২ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়। তবে স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস জানান এনসিপি কর্মীরা নিজেরাই অফিস ভাঙচুর করেছে।

এএইচ