Recent event

নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

গুলিতে ক্ষতিগ্রস্ত গাড়ির গ্লাস
গুলিতে ক্ষতিগ্রস্ত গাড়ির গ্লাস | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই কর্মী। ঘটনার শিকার বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।

জানা যায়, আজ (রোববার, ১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে গাড়ি নিয়ে রওনা দেন আমির হোসেন।

গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যক্তি এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় চালকের আসনে বসা বিএনপি কর্মী আমির হোসেন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন:

পরে তিনি গাড়ি থামিয়ে দিলে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে আমির হোসেন আড়াইহাজার থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, গুলির ঘটনায় লিখিত অভিযোগ দিতে আমির হোসেন থানায় এসেছেন। আমরা তার কথা শুনছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এএইচ