আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
জানা গেছে, জনসভাকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট সংগঠন। মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন টানানোসহ সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন নেতাকর্মীরা।
বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে সমন্বয় কার্যক্রমও চলছে। এছাড়া জনসভায় ১১-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেবেন বলে জানা যায়।





