Recent event

যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ

বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
1

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি, ‘যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।’

আরও পড়ুন:

সাবেক এ উপদেষ্টা আরও বলেন, ‘একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছু বলে না।’

তিনি আরও বলেন, ‘শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।’

এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, মাহিন সরকার ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ।

এএইচ