Recent event

এলচেকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার

এলচের বিপক্ষে বার্সেলোনা ম্যাচের মুহূর্ত
এলচের বিপক্ষে বার্সেলোনা ম্যাচের মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। স্থানীয় সময় (শনিবার, ৩১ জানুয়ারি) রাতে ৩-১ ব্যবধানে জিতে টেবিলের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ ম্যাচে ১৫ টিতেই জয় পেল বার্সেলোনা।

এলচের মাঠ স্তাদিও মানুয়েল মার্তিনেজে ম্যাচের মাত্র ৬ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। দানি ওলমোর পাস থেকে হালের সেনসেশন লামিনে ইয়ামাল লক্ষ্যভেদ করেন। যদিও ২৯ মিনিটেই গোল শোষ করে এলচে।

আরও পড়ুন:

আলভারো রদ্রিগেজ গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন। ৪০ মিনিটে ফের গোল পেয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেস গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে কাতালুনিয়ানদের হয়ে জয়সূচক গোল করেন মার্কাস রাশফোর্ড। এ জয়ের পর ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের বর্তমান পয়েন্ট ৫১।

এফএস