নির্বাচন করতে পারবেন না কুমিল্লার বিএনপি প্রার্থী গফুর: আপিল বিভাগ

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ রায় দিয়েছেন।

এর আগে, কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক-এমন অভিযোগ করে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। সে রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করেন। গত ২২ জানুয়ারি হাইকোর্ট সে রিট সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।

ইএ