যদিও দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, অনিবার্য কারণ দেখিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত রেখেছে পিসিবি।
আরও পড়ুন:
বর্তমানে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা নিজেদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই আছে অনিশ্চয়তার মাঝে। এমন এক পরিস্থিতিতে জার্সি উন্মোচন স্থগিত রাখায় দেখা দিয়েছে নতুন প্রশ্ন। যদিও বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, এরই মধ্যে বিশ্বকাপ খেলার জন্য কলম্বোর টিকিট কেটেছে পাকিস্তান।
নির্ধারিত সময়েই বিশ্বকাপে খেলতে নামবে ম্যান ইন গ্রিনরা। আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ রয়েছে ম্যান ইন গ্রিনদের।





