Recent event

পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিএনপি: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

জনগণের সমর্থন না থাকায় পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিএনপি—এমন অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে, যা জাতির সঙ্গে বেঈমানির শামিল।’

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘নারীদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে নারী নেতৃত্ব পিছিয়ে পড়বে, যা আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে পিছিয়ে দেবে।’

আরও পড়ুন:

এসময় তিনি জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় নারীদের হেনস্তা ও সহিংস হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে মহিলা জামায়াত।

এনএইচ