Recent event

পাবনায় তাপমাত্রা কমে ৭.৩ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ
শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ | ছবি: এখন টিভি
2

পাবনাতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা হ্রাস ও উত্তরের হিমেল বাতাসের প্রভাবে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ভোর থেকে ঘন কুয়াশা থকলেও বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কিছুটা কমেছে।

আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকাল ৯টায় পাবনা ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ৪ থেকে ৫ দিন ৯ থেকে ৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, মাঝারি শৈত্য প্রবাহ আরও বেশ কয়েকদিন বয়ে যাবে। এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এএইচ