Recent event

৩১ শতাংশ গুমের শিকার ছাত্রশিবির কর্মী: সাদ্দাম

পুরস্কার তুলে দিচ্ছেন নুরুল ইসলাম সাদ্দাম
পুরস্কার তুলে দিচ্ছেন নুরুল ইসলাম সাদ্দাম | ছবি: এখন টিভি
3

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত সেমিনার ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের ৩৫ শতাংশ। আর এককভাবে ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের ছয়জন কর্মী নিখোঁজ রয়েছেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। নবীজির আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন করতে হবে। ছাত্র-সমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, শিবিরের জেলা নেতারা ও স্থানীয় শিক্ষার্থীরা।

এসএস