Recent event

হাটহাজারিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

অপি দাশ
অপি দাশ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) সন্ধ্যায় চিকনদণ্ডী বাজার এলাকায় ফুলের দোকানে এই ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

হাটহাজারি থানার ওসি মঞ্জুর জানান, স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। এ সময় অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই যুবকেরা।

আরও পড়ুন:

বিরোধের বিষয়টি এখনও বলতে পারেননি স্থানীয়রা। জানা গেছে, এ ঘটনার পর অভিযান শুরু করেছে পুলিশ।

সেজু