সারা দেশের শিশু-কিশোরদের ১২০টি প্রজেক্ট নিয়ে জাতীয় বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ শিশু একাডেমি
বাংলাদেশ শিশু একাডেমি | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ শিশু একাডেমি ও ফুলকুঁড়ি আসরের যৌথ আয়োজনে সারা দেশের শিশু-কিশোরদের ১২০টি প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞানমেলা। আজ (শনিবার, ১১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনূর্ধ্ব-১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ বিজ্ঞানমেলার আয়োজন করা হয়।

সারা দেশের ৪৮টি ক্লাব থেকে ১২০টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় আসা খুদে বিজ্ঞানীদের প্রজেক্টগুলো প্রদর্শনী ও বিচারকার্য চলে সকাল থেকে দুপুর পর্যন্ত।

আরও পড়ুন:

এসময় শিক্ষার্থীদের জন্য ছিল বিজ্ঞান কুইজ, রুবিকস কিউব, মজার বিজ্ঞান প্রদর্শনী, থ্রি-ডি সৌরজগৎ মডেল লাইভ, ভ্রাম্যমাণ বিজ্ঞান বাসসহ আরও অনেক আয়োজন। 

বিকালে শিশু একাডেমির মিলনায়তনে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়। এর আগে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।

এসএইচ