তিনি জানান, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরাইল। এতে করে করে টেকসই শান্তির দিকে এগিয়ে যাবে গাজা উপত্যকা। এতে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প।
আরও পড়ুন:
একইসঙ্গে, শিগগিরই মধ্যপ্রাচ্যে সফরের যাওয়ার ঘোষণা দেন তিনি। হামাস ও ইসরাইলের পক্ষ থেকেও শান্তিচুক্তিতে সইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার, অবাধে মানবিক সহায়তা প্রবেশ ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে।





 in The Hague Netherlands-320x167.webp)