চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বড়াল বিদ্যানিকেতন থেকে ব্যানার ফেস্টুন ও বিভিন্ন শ্লোগান নিয়ে একটি র্যালি বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরে স্কুল প্রাঙ্গণে বড়াল বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা দিল আফরোজের সভাপতিত্বে ও বিদ্যালয়টির অঙ্কন শিক্ষক মিলন রব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, বর্তমান সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, ডা. এস এম আতিকুল ইসলাম, সাংবাদিক শাহীন রহমানসহ অনেকে।
আরও পড়ুন:
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মানুষের বেঁচে থাকার বাসযোগ্য পৃথিবীর জন্য নদীনালা, খাল-বিল, পুকুর, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কারণেই নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। তাই এ সময় আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে নদী প্রকৃতিকে বাঁচানো। আমরা নিজের জীবন দিয়ে উপলব্ধি করছি নদী বিল হাওড় মাছ প্রকৃতি বৃক্ষ মাটি সবকিছু আমাদের হাত থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই।’
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে নদীর ওপর গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)
