আজারবাইজানের বাকুতে ৩০ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে ৪-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের হয়ে মোহি হ্যাটট্রিক করেন। অন্য গোলটি করেন পেনেল।
বাংলাদেশের একমাত্র গোলটি করেন তাকিব। তবে ফাইনালে হারলেও দুর্দান্ত পথচলা ছিলো বাংলাদেশের।
কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।
১৯১টি দেশের যুব দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে রানার্সআপ হওয়া বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য নিঃসন্দেহে এক বড় অর্জন।





