আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম।
এর আগে, আজ বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
অন্যদিকে, গতকাল (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপরে ৭ কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে পোষ্য কোটা ইস্যুতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় তারা আগামি সাত কর্মদিবসের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেন।





