Recent event

বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলোই গণমাধ্যমগুলো বেশি প্রচার করছে: রিজভী

কথা বলেছেন রুহুল কবির রিজভী
কথা বলেছেন রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতসহ অন্যান্য দলের নেতাদের নাম আসলেও বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলোই গণমাধ্যমগুলো বেশি প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা ফলাও করে বলছে না গণমাধ্যমগুলো।’

ডাকসু বিষয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘ডাকসু নির্বাচনের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোকানে দোকানে গিয়ে জরিমানা করছে। এ জরিমানার টাকা তাদের বায়তুল মালে জমা দিচ্ছে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে, ১০০ খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে।’

দেশের সার্বভৌমত্ব ও ঐক্য নষ্ট করার জন্য এখন দেশের ভেতর ও বাহিরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ